ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

ধর্ষণ মামলায় কারাগারে গোদাগাড়ীর অভিযুক্ত সোহেল রানা

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও সম্মতি ছাড়া গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা; আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১১:১৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১১:৩৮:০০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
ধর্ষণ মামলায় কারাগারে গোদাগাড়ীর অভিযুক্ত সোহেল রানা ছবি: প্রতিনিধি

রাজশাহী থেকে হাবিব জুয়েল :: আত্মীয়তার পবিত্র সম্পর্কের আড়ালে যে এমন ভয়ংকর প্রতারণা লুকিয়ে থাকতে পারে, তা হয়তো কল্পনাও করেননি রাজশাহীর গোদাগাড়ীর তরুণী পলি খাতুন। বিয়ের রঙিন স্বপ্ন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক, এরপর অনাগত সন্তানকে কৌশলে নষ্ট করে দিয়ে মুখ ফিরিয়ে নেওয়াসহ সব মিলিয়ে এক চরম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি অভিযুক্ত ফুফাতো ভাই সোহেল রানার। আইনের জালে আটকা পড়ে এখন তাঁর ঠিকানা হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে।


ঘটনার সূত্রপাত,রাজশাহী গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর এলাকায়। ভুক্তভোগী মোছা. পলি খাতুনের (২৯) বাড়িতে আত্মীয়তার সুবাদে অবাধ যাতায়াত ছিল তাঁরই ফুফাতো ভাই মো. সোহেল রানার (৩৭)। পারিবারিক এই ঘনিষ্ঠতাকেই ঢাল হিসেবে ব্যবহার করেন সোহেল। একপর্যায়ে আর্থিক প্রলোভন আর নতুন সংসার বাঁধার মিষ্টি আশ্বাসে পলির সরল বিশ্বাসের সুযোগ নিয়ে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি সকাল থেকে ১৬ মে পর্যন্ত বিভিন্ন সময়ে পলির নিজ বাড়িতেই তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান সোহেল। সম্পর্কের একপর্যায়ে পলি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বেরিয়ে আসে সোহেলের আসল রূপ। দায় এড়াতে পলির সম্মতি ছাড়াই অত্যন্ত চতুরতা ও নির্মমতার সঙ্গে তাঁর গর্ভপাত ঘটিয়ে দেন সোহেল।


গর্ভপাতের পর পলি বিয়ের জন্য চাপ দিলে সোহেল নানা অজুহাতে সময়ক্ষেপণ শুরু করেন এবং একপর্যায়ে সরাসরি বিয়ে করতে অস্বীকৃতি জানান। বিষয়টি মো. নাজমুল হকসহ এলাকার আরও বেশ কয়েকজন জানতেন। প্রিয়জনের এমন বিশ্বাসঘাতকতায় মানসিকভাবে ভেঙে পড়লেও দমে যাননি পলি। পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে ন্যায়বিচারের আশায় গোদাগাড়ী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন তিনি।


মামলা দায়েরের পর থেকেই বেকায়দায় পড়েন অভিযুক্ত সোহেল রানা। অবশেষে গত ১৬/১১/২০২৬ ইং তারিখ সোমবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আবেদন নাকচ করে সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, কেবল এই প্রতারণাই নয়, সোহেল রানা ও তাঁর ভাই মাদকের গডফাদার টিপুর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকারও একাধিক অভিযোগ রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।