নিজের জমি দান করে শিক্ষার আলো ছড়াতে এগিয়ে এলেন এম.এ. হান্নান এমপি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের নুরপুরে দানকৃত জমিতে নতুন উচ্চ বিদ্যালয় স্থাপনের উদ্যোগ; দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয়দের উচ্ছ্বাস ও ঝরে পড়া রোধের প্রত্যাশা
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১১:২৬:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১১:২৬:০২ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
ছবি: প্রতিনিধি
শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি হয় না — এই চিরন্তন সত্যকে সামনে রেখে নিজের দানকৃত জায়গায় একটি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মহৎ উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা এম.এ. হান্নান এমপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর
উপজেলার নুরপুর, লাহাজুরা মাদ্রাসা সংলগ্ন কদমতলা সড়কে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে "এম.এ. হান্নান উচ্চ বিদ্যালয়" এর নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি, শিক্ষানুরাগী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ যুবক ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। সবুজ ধানক্ষেতের পাশে খোলা মাঠে বসে সকলে একসাথে হাত তুলে দোয়ায় অংশ নেন। সে এক আবেগঘন, হৃদয়ছোঁয়া মুহূর্ত।
মোনাজাতে বিদ্যালয়ের সুষ্ঠু ও সফল নির্মাণ, এলাকার শান্তি ও সমৃদ্ধি, দেশের কল্যাণ, সকল বিপদ-আপদ, বালা-মুসিবত ও দুর্ঘটনা থেকে হেফাজত এবং জালেমের জুলুম ও দুশমনের দুশমনি থেকে রক্ষার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করা হয়।
মোনাজাতে মাতৃভূমি বাংলাদেশকে একটি শান্তির দেশ হিসেবে কবুল করার জন্যও প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের চোখে-মুখে ছিল স্বপ্ন পূরণের আনন্দ।
শুধু মুখে কথা নয়, কাজে করে দেখানোই একজন প্রকৃত জনপ্রতিনিধির পরিচয় — এমনটাই মনে করছেন স্থানীয়রা। নিজের সম্পত্তি দান করে এলাকার শিক্ষার প্রসার ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে তিনি যে উদ্যোগ নিয়েছেন, তা নাসিরনগরের ইতিহাসে এক অনন্য ও মহৎ দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয়রা বলেন, নিজের জায়গায় স্কুল হলে সেই স্কুলের প্রতি মায়া, দায়িত্ববোধ আর ভালোবাসা অন্যরকম থাকে। এই স্কুল শুধু ইট-বালি-সিমেন্টের ভবন হবে না, হবে এলাকার মানুষের স্বপ্নের ঠিকানা।
এতদিন নুরপুর, লাহাজুরাসহ আশপাশের গ্রামের অনেক শিক্ষার্থীকে দূরে গিয়ে পড়াশোনা করতে হতো। অনেকের পক্ষে তা সম্ভব হতো না, ফলে ঝরে পড়তো অনেক কোমলমতি শিক্ষার্থী।
এখন নিজ এলাকায় একটি মানসম্মত বিদ্যালয় হলে ঝরে পড়া কমবে, মেয়েদের শিক্ষায় আগ্রহ বাড়বে এবং একটি আলোকিত প্রজন্ম গড়ে উঠবে বলে প্রত্যাশা সকলের।
একজন অভিভাবক আবেগভরে বলেন,
“আমাদের ছেলে-মেয়েরা এখন বাড়ির পাশেই ভালো স্কুলে পড়তে পারবে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এমপি সাহেব নিজের জায়গা দিয়ে আমাদের স্বপ্ন পূরণের পথ করে দিলেন।”
আরেকজন মুরুব্বি বলেন,
“এই স্কুল থেকে আগামী দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আলেম — সব তৈরি হবে ইনশাআল্লাহ। এই স্কুল হবে আমাদের এলাকার আলোকবর্তিকা।”
আয়োজক ও স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই বিদ্যালয় শুধু বইয়ের শিক্ষা দেবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়েও বেড়ে উঠতে শেখাবে।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করে। এলাকাবাসী বিদ্যালয়ের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে পাঠদান শুরু করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।