ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কবজি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মায়ের সঙ্গে ফোনে কথা বলা নিয়ে বিরোধের জেরে খাটের সঙ্গে দুই হাত বেঁধে দা দিয়ে কোপ; গুরুতর আহত গৃহবধূকে ঢাকায় পাঠানো হয়েছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৩:২১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৩:২১:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কবজি বিচ্ছিন্নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ছবি: সংগৃহীত

যশোরে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর বাম হাতের কবজি ধারালো দা দিয়ে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী বিল্লাল হোসেনের (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইলের মিরাপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন স্ত্রী তিথিকে নিয়ে চাঁচড়া ডালমিল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। রোববার রাতে তিথি তাঁর মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।


একপর্যায়ে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তিথির দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তাঁর বাম কবজিতে কোপ দেন। এতে কবজিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।


ঘটনার পর রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে বিল্লাল নিজেই রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আঘাতের গুরুতর অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে বিল্লাল ও তাঁর মা অ্যাম্বুলেন্সে করে তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।


যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, রক্তাক্ত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।


হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য এএসআই শাহ আলম বলেন, প্রথমে ঘটনার বিস্তারিত জানা যায়নি। পরে খোঁজ নিয়ে জানা গেছে, স্বামী তাঁর স্ত্রীর হাতের কবজি কেটে দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।