ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলন, হুমকিতে শত শত পরিবার

অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে নদীভাঙনের শঙ্কা, বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কায় স্থানীয়রা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৪:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৪:২২:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলন, হুমকিতে শত শত পরিবার ছবি সংগৃহিত


সিলেটের জৈন্তাপুরে ইজারাবিহীন রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন অব্যাহত রয়েছে। এতে নদীতীরবর্তী এলাকার বসতভিটা, ফসলি জমি ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দিনরাত নদী থেকে বালু-পাথর উত্তোলন করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে রাংপানি নদী ইজারাবিহীন থাকলেও বাস্তবে বালু-পাথর উত্তোলন বন্ধ হয়নি। একটি অসাধু চক্র প্রতিদিন শত শত বারকি নৌকায় করে অপরিকল্পিতভাবে বালু-পাথর উত্তোলন করছে। এতে নদীর তীর ভাঙনের আশঙ্কা বাড়ছে। নদীসংলগ্ন এলাকার বসতবাড়ি ও কৃষিজমি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।

তাদের আশঙ্কা, অবৈধ উত্তোলন বন্ধ না হলে যেকোনো সময় নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি বিলীন হয়ে যেতে পারে। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে শত শত পরিবার। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিরা বালু-পাথর উত্তোলনের মাধ্যমে ফসলি জমি ও গাছপালা ধ্বংস করছে। কেউ প্রতিবাদ করলে হুমকি-ধমকির শিকার হতে হচ্ছে। এ অবস্থায় অবৈধ উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, উপজেলা প্রশাসন নিয়মিত নদীটিতে মোবাইল কোর্ট পরিচালনা করছে। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।