ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ

গাজীপুরে ফিরেছে স্বাভাবিক পরিবেশ, খুলেছে ৮০ শতাংশ পোশাক কারখানা

টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলনের পর স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল, শান্ত রয়েছে সার্বিক পরিস্থিতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ০৪:১৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ০৪:১৮:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
গাজীপুরে ফিরেছে স্বাভাবিক পরিবেশ, খুলেছে ৮০ শতাংশ পোশাক কারখানা ছবি সংগৃহিত

টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি। খুলে দেওয়া হয়েছে জেলার অধিকাংশ তৈরি পোশাক কারখানা। শনিবার (২১ নভেম্বর) কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, ভোগড়া বাইপাস, মেম্বারবাড়ি, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ি, আসপাডা, আনসার রোড, মাওনা, বোর্ড বাজার ও টঙ্গী এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

শিল্প পুলিশ ও বিভিন্ন কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে এবং সমপরিমাণ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কয়েকজন শ্রমিক জানান, একটি মহল শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। তবে দুপুর পর্যন্ত গাজীপুর মহানগর ও জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গ্রিন ফাইভার, কনফিডেন্স ট্যাক্স ওয়্যার এবং নতুন বাজার এলাকার এস এম নিটওয়্যার কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে উৎপাদন ফ্লোরে শান্তিপূর্ণ অবস্থান নেন। পরে দুপুরে কারখানা কর্তৃপক্ষ তাদের ছুটি ঘোষণা করে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন জানান, আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে—এমন প্রত্যাশা থেকেই শ্রমিকরা কাজে ফিরছেন। তাদের ধারণা, মজুরি বোর্ড বেতন বৃদ্ধির নিশ্চয়তা দেবে। তবে মালিকপক্ষ এখনো বেতন বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনো প্রস্তাব দেয়নি বলে জানান তিনি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন কিংবা সড়ক অবরোধের কোনো খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে এবং শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে যোগ দিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।