ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

মিরপুরে শিশুদের স্বাভাবিক বিকাশে কাঁচা মাটির মাঠ চান অভিভাবকেরা

অপরিকল্পিত নগরায়ণে কমছে খোলা জায়গা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের স্বার্থে আবাসিক এলাকায় কাঁচা মাটির মাঠ সংরক্ষণের দাবি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৩:৪১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৩:৪১:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
মিরপুরে শিশুদের স্বাভাবিক বিকাশে কাঁচা মাটির মাঠ চান অভিভাবকেরা ছবি : প্রতিনিধি

কয়েক দশকে মিরপুর একটি ঘনবসতিপূর্ণ ও জনবহুল শহরে পরিণত হয়েছে। অপরিকল্পিত নগরায়ন ও আবাসন সম্প্রসারণের চাপে এখানে দ্রুত কমছে খোলা জায়গা ও কাঁচা মাটির পরিসর। ফলে মিরপুরে বেড়ে ওঠা শিশুদের একটি বড় অংশ স্বাভাবিক মাটির সংস্পর্শ ছাড়াই বড় হচ্ছে।


চিকিৎসা বিজ্ঞানের মতে, শৈশবে মাটির সংস্পর্শ শিশুর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাটিতে হাঁটা, দৌড়ানো, বসা ও খেলাধুলার মাধ্যমে শিশুর মোটর স্কিল বা স্নায়ু-পেশির সমন্বয় উন্নত হয়, ভারসাম্য ও হাড়ের শক্তি বাড়ে। পাশাপাশি প্রকৃতি ও মাটির সংস্পর্শে রোগপ্রতিরোধ ক্ষমতা গঠনে সহায়ক অনুজীবের সংস্পর্শ মেলে, যা দীর্ঘমেয়াদে অ্যালার্জি ও শ্বাসকষ্টজনিত ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কংক্রিট ও চার দেয়ালের আবদ্ধ পরিবেশের তুলনায় খোলা মাটি ও প্রকৃতির কাছাকাছি থাকা শিশুদের উদ্বেগ, একাকীত্ব ও অতিরিক্ত স্ক্রিন আসক্তি কমাতে সাহায্য করে।


বাস্তবতা হলো, মিরপুরে পর্যাপ্ত খেলার মাঠ বা কাঁচা মাটির জায়গা না থাকায় শিশুদের খেলতে হচ্ছে ঘরের টাইলস, ছাদ, গলি কিংবা কংক্রিট ও বালুর মাঠের ওপর। কংক্রিটের মেঝেতে পড়ে গেলে আঘাত পাওয়ার ঝুঁকি যেমন বেশি, তেমনি দৌড়ঝাঁপ ও মুক্ত চলাচলের সুযোগও সীমিত। এই চিত্র কেবল মিরপুরের নয়, ঢাকার অধিকাংশ এলাকারই বাস্তবতা।


মিরপুরের অভিভাবকদের দাবি, মিরপুরকেন্দ্রিক আবাসিক এলাকাগুলোতে অন্তত কিছু উন্মুক্ত খেলার মাঠ ও কাঁচা মাটির ব্যবস্থা করা হোক, যেখানে শিশুরা নিরাপদে হাঁটতে, দৌড়াতে ও খেলতে পারবে। মাটির সংস্পর্শহীন পরিবেশে বেড়ে উঠলে পরবর্তী প্রজন্মের মানসিক নমনীয়তা ও প্রকৃতিঘনিষ্ঠতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।


এ বিষয়ে মিরপুরের এক অভিভাবক কালের দিগন্তকে বলেন, “বাচ্চাকে মাটির সংস্পর্শে নিতে মাঝেমধ্যে দূরের এলাকায় যেতে হয়, কিন্তু কর্মব্যস্ততা ও সময়ের অভাবে সবসময় তা সম্ভব হয় না। আমরা চাই মিরপুরের ভেতরেই কাঁচা মাটির মাঠ বা খোলা জায়গার ব্যবস্থা হোক—বালু বা কংক্রিটের মাঠ নয়। এতে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ অনেক বেশি স্বাভাবিক ও শক্তিশালী হবে।”


সচেতন মহলের মতে, নগর পরিকল্পনায় শিশুদের উন্মুক্ত পরিসর ও সবুজ-মাটির জায়গা সংরক্ষণে দীর্ঘমেয়াদী ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। সুষ্ঠু পরিকল্পনা ও বিদ্যমান খোলা জায়গা রক্ষার মাধ্যমে অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণ করা গেলে একটি সুস্থ, কর্মক্ষম ও মানসিকভাবে ভারসাম্যপূর্ণ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।