ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

জনতার দাবির মুখে বদলির আদেশ প্রত্যাহার: ঝিনাইদহ হাসপাতালেই বহাল ডা. মোস্তাফিজুর

চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ গড়ায় নাগরিকদের ভালোবাসার স্বীকৃতি পেলেন তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৩:৫৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৩:৫৯:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
জনতার দাবির মুখে বদলির আদেশ প্রত্যাহার: ঝিনাইদহ হাসপাতালেই বহাল ডা. মোস্তাফিজুর ছবি : প্রতিনিধি

কর্মের স্বীকৃতি পেলেন ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মোস্তাফিজুর রহমান। তাঁর বদলির আদেশ প্রত্যাহার করে পুনরায় একই কর্মস্থলে বহাল করেছে সরকার। আর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন ঝিনাইদহের সাধারণ মানুষ। একজন কর্মকর্তার দায়িত্বশীল কর্মকাণ্ডের প্রতি জনগণের ভালোবাসা ও সম্মিলিত দাবির এমন প্রকাশ স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।


ঝিনাইদহ সদর হাসপাতালে দায়িত্ব পালনকালে ডা. মোঃ মোস্তাফিজুর রহমান চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা চালু, রোগীদের খাবারের মান উন্নয়ন, অক্সিজেন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং মাতৃস্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমে তাঁর ভূমিকা ইতিবাচক হিসেবে আলোচিত হয়।


প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি শহরের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গেও তিনি সুসম্পর্ক গড়ে তোলেন। ফলে হাসপাতালের সেবার মানোন্নয়নে তাঁর উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও তৈরি হয় আন্তরিক সম্পর্ক।


গত ১৮ নভেম্বর তাঁর বদলির আদেশের খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহের বিভিন্ন সামাজিক সংগঠন, সচেতন নাগরিক, সেবাপ্রত্যাশী রোগী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। বিভিন্ন মহল থেকে তাঁর বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং প্রত্যাহারের দাবি ওঠে। বিষয়টি সংবাদমাধ্যমেও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।


অবশেষে মানুষের সম্মিলিত দাবির মুখে তাঁর বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২২ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা সরকারি চিঠিতে ডা. মোঃ মোস্তাফিজুর রহমানকে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে স্বপদে বহাল রাখার বিষয়টি জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে চিঠিটি ইস্যু করেন অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী, যিনি বর্তমানে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।


এই ঘটনা শুধু একজন কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের ঘটনা নয়; বরং দায়িত্বশীল কাজের প্রতি সাধারণ মানুষের সমর্থন ও সম্মিলিত নাগরিক উদ্যোগের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ঝিনাইদহের মানুষের এই অবস্থান আবারও প্রমাণ করল, জনস্বার্থে কাজ করলে একজন কর্মকর্তার পাশে দাঁড়াতেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।