ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ

শীতকালে যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি, সতর্ক থাকবেন যারা

শীতে রক্তনালি সংকুচিত হয়ে বাড়তে পারে রক্তচাপ; বয়স্ক, ডায়াবেটিস ও হৃদ্‌রোগীদের বিশেষ সতর্কতার পরামর্শ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ০১:০৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ০১:০৭:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
শীতকালে যাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি, সতর্ক থাকবেন যারা ছবি সংগৃহিত

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকিও বেড়ে যায়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত এবং আগে হার্ট অ্যাটাক হয়েছে এমন ব্যক্তিদের এ সময় বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। ঠান্ডা আবহাওয়ায় রক্তনালি সংকুচিত হয়ে রক্তচাপ বেড়ে যায়। পাশাপাশি হৃদ্‌স্পন্দন দ্রুত হওয়া ও রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ায় হৃদ্‌যন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।

ভারতের গ্রেটার নয়ডার কৈলাশ হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. সুনীল কুমার মণ্ডল জানান, শীতের সকালে ঘুম থেকে ওঠার পর রক্তচাপ, হৃদ্‌স্পন্দন ও স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে ভোরে ঠান্ডার মধ্যে দ্রুত হাঁটাচলা বা তাড়াহুড়া করলে হৃদ্‌যন্ত্রের ওপর চাপ আরও বাড়ে।

বিশেষজ্ঞের মতে, বয়স্ক ব্যক্তি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগী, আগে হার্ট অ্যাটাক হয়েছে এমন ব্যক্তি, হার্টে স্টেন্ট বা বাইপাস সার্জারি করিয়েছেন যারা, হার্ট ফেইলিউরের রোগী, কিডনির কার্যক্ষমতা কম এমন ব্যক্তি এবং ধূমপায়ীদের শীতকালে বেশি সতর্ক থাকা প্রয়োজন।

হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ বিছানা না ছাড়া, ঘর উষ্ণ রাখা, বাইরে বের হলে গরম পোশাক পরা এবং সূর্য ওঠার আগে হাঁটতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পাশাপাশি নিয়মিত ওষুধ গ্রহণ, রক্তচাপ পর্যবেক্ষণ, লবণ ও ভাজাপোড়া খাবার সীমিত রাখা এবং ধূমপান এড়িয়ে চলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুকে ব্যথা বা চাপ অনুভব, হাত-চোয়াল-পিঠে ব্যথা ছড়িয়ে পড়া, শ্বাসকষ্ট, অতিরিক্ত ঘাম, বমিভাব কিংবা হঠাৎ মাথা ঘোরা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এসব লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে। কারণ হার্ট অ্যাটাকের চিকিৎসায় প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।