ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা

নাসিরনগরে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে নাশকতাকারীদের গ্রেপ্তারের দাবি জানালেন স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:২৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:২৫:২১ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
নাসিরনগরে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবি : প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী বাকশালিদের দেশব্যাপী অগ্নি-সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায়  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) সকালে নাসিরনগর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এমপি এ এম হান্নানের নেতৃত্ব প্রতিবাদী  মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) ২৪৩ সংসদীয় আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা এম এ হান্নান এমপি মহোদয়ের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে এম বশির উদ্দিন তুহিন ও উপজেলা সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আযম চৌধুরীর  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মোঃ হাফিজুর রহমান মোল্লা কচি,জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জহিরুল হক খোকন ( ভিপি জহির), জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আযম খান,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন চপল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিকদল সভাপতি মোস্তফা মিয়া, জেলা যুব দলের সভাপতি মোঃ শামিম মোল্লা প্রমুখ। এ ছাড়াও জেলা ও স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 


এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা "অগ্নি-সন্ত্রাসীদের ঠাঁই নাই", "নৈরাজ্য বন্ধ করো", "সন্ত্রাসীদের বিচার চাই", "দেশে শান্তি চাই" সহ নানা স্লোগান দেন। মিছিলের কারণে কিছু সময়ের জন্য উপজেলা সদরের প্রধান সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। তবে আয়োজকদের স্বেচ্ছাসেবকরা সড়কে শৃঙ্খলা রক্ষায় কাজ করেন।


প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও ফ্যাসিস্ট আওয়ামী বাকশালি চক্র গোপনে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তারা দেশকে অস্থিতিশীল করে আবারও নৈরাজ্য ফিরিয়ে আনতে চায়। দেশের শান্তিপ্রিয় মানুষ তাদের এই ষড়যন্ত্র কখনো মেনে নেবে না।


বক্তারা বলেন, ফ্যাসিস্ট শাসনামলে গুম, খুন, নির্যাতন, লুটপাট ও ভোট ডাকাতির মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন পরাজিত শক্তি আবারও অগ্নি-সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদেরকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


সমাবেশে বক্তারা অবিলম্বে অগ্নি-সন্ত্রাস ও নাশকতার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে প্রশাসনকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।


এ সময় বক্তারা বলেন, নাসিরনগর সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির উপজেলা। এখানে কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাসের স্থান নেই। নাসিরনগরের মানুষ সবসময় শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্রের পক্ষে ছিল, আগামীতেও থাকবে।


প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।