ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম ওজনের এসব নকল বার জব্দ করে কর্ণহার থানা পুলিশ, পলাতক সহযোগীকে ধরতে চলছে অভিযান।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১২:৩১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১২:৩১:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
রাজশাহীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার ছবি : প্রতিনিধি

​ঝকঝকে সোনালি রঙ দেখলে যে কারও চোখ ধাঁধিয়ে যাবে, অথচ ওপরের পাতলা প্রলেপটা তুলতেই বেরিয়ে এল নিরেট লোহা! বড়সড় এক প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচিয়ে ভয়ংকর এক প্রতারক চক্রের মুখোশ খুলে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ। 


গত ২৪ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামায় পুলিশ। গাড়িটি থামাতেই তিন যাত্রীর একজন মুহূর্তের মধ্যে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। সন্দেহ ঘনীভূত হওয়ায় বাকি দুজনের দেহ ও কাঁধে থাকা একটি স্কুলব্যাগ তল্লাশি করতেই খবরের কাগজ ও কসটেপে মোড়ানো রহস্যময় এক প্যাকেট উদ্ধার হয়, আর ভেতরের কাগজের বাক্স খুলতেই চমকে ওঠেন পুলিশ সদস্যরা। 


থরে থরে সাজানো ৪১টি চকচকে সোনালি বার! দেখতে হুবহু আসল স্বর্ণের বার মনে হলেও রাজশাহী পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করাতেই ধরা পড়ে আসল কারসাজি। ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম ওজনের এই বারগুলো আসলে লোহার ওপর সোনালি রঙের প্রলেপ দেওয়া নকল স্বর্ণ। 


এ ঘটনায় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আঃ আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)। 


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, পলাতক সহযোগীকে নিয়ে দীর্ঘদিন ধরেই লোহার বারকে সোনার বার সাজিয়ে সহজ-সরল মানুষের সাথে বিভিন্ন জেলায় প্রতারণা করে আসছিলেন তাঁরা। আর এই উদ্দেশ্যেই মনির ঢাকা থেকে জাহিদকে রাজশাহীতে নিয়ে আসেন। অভিযানে নকল বারগুলোর পাশাপাশি দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ৩ হাজার ১৭৪ টাকা জব্দ করা হয়েছে। 


প্রতারণার এই জাল বিস্তারের অভিযোগে কর্ণহার থানায় পেনাল কোড আইনে মামলা রুজু করে গ্রেপ্তার দুজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং পালিয়ে যাওয়া সেই তৃতীয় প্রতারককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।