ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বুটেক্সে পাঁচ বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ, আসন ১০০

অর্থ মন্ত্রণালয়ের সিসিপ প্রকল্পের আওতায় চার মাস মেয়াদি এই প্রশিক্ষণে মিলবে রিফ্রেশমেন্ট ভাতা, আবেদন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১২:০৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১২:০৯:৫৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
বুটেক্সে পাঁচ বিষয়ে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ, আসন ১০০ ছবি : প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) পাঁচটি বিষয়ে বিনা মূল্যে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্সে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন আগ্রহী প্রার্থীরা। অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপ)-এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টেক্সটাইল প্রফেশনাল ডেভেলপমেন্ট (আইটিপিডি) এসব কোর্স পরিচালনা করবে। পাঁচটি কোর্সে মোট ১০০ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবেন।


সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, চার মাস মেয়াদি কোর্সগুলো হলো—অ্যাডভান্সড টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল (এটিটিকিউসি), পিএলসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন (পিএলসিআইএ), আইওটি অ্যাপ্লিকেশনস ইন টেক্সটাইল প্রোডাকশন (আইওটিএটিপি), ডেটা অ্যাপ্লিকেশনস ফর টেক্সটাইল প্রোডাকশন (ডিএটিপি) এবং ফ্যাক্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ (এফএমএল)। প্রতিটি কোর্সে ২০টি করে আসন রয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি শুক্র ও শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। খ্যাতনামা শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।


কোর্সগুলোতে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। প্রশিক্ষণার্থীদের শেখার উপকরণের খরচ সরকার বহন করবে। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে রিফ্রেশমেন্ট ভাতা দেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের অংশগ্রহণ উৎসাহিত করতে মোট আসনের অন্তত ১৫ শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে।


চারটি কোর্স—এটিটিকিউসি, পিএলসিআইএ, আইওটিএটিপি ও ডিএটিপিতে আবেদনের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, বিজ্ঞানে স্নাতক অথবা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া পাঁচ বছরের কর্ম-অভিজ্ঞতাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন।


অন্যদিকে, ফ্যাক্টরি ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ (এফএমএল) কোর্সে আবেদনের জন্য কারখানায় কাজের অভিজ্ঞতাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, উৎপাদন, মান নিয়ন্ত্রণ বা অপারেশন বিভাগে কর্মরত শিল্প পেশাজীবী, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে (আইপিই) স্নাতক অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।


ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ১১ ডিসেম্বর সকাল ১০টায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের ১৪ ও ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ২৬ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।


আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ এ-৪ সাইজের খামে পূর্ণাঙ্গ আবেদনপত্র প্রোগ্রাম ডিরেক্টর বরাবর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা—ইডিপি, সিসিপ-বুটেক্স অফিস, কক্ষ নম্বর ৪০৪, তৃতীয় তলা, প্রশাসনিক ভবন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।


আবেদনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগৃহীত স্বাক্ষরিত আবেদন ফরম, কোর্সে অংশগ্রহণের মোটিভেশন লেটার, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্টের অনুলিপি, নিয়োগকর্তার সম্মতিপত্র, দুই কপি সাম্প্রতিক রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের অনুলিপি জমা দিতে হবে।


চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্যাডে নিয়োগকর্তার সম্মতিপত্র জমা দিতে হবে। এতে রিপোর্টিং বসের স্বাক্ষরের পাশাপাশি এমডি, সিইও, জিএম, পরিচালক বা ডিজিএমের প্রতিস্বাক্ষর থাকতে হবে।


হার্ড কপি জমা দেওয়ার পর প্রাপ্ত সাবমিশন সিরিয়াল নম্বর ব্যবহার করে নির্ধারিত "অনলাইন গুগল ফরম" (https://forms.gle/gkqSUktdG4GZmm7t8) পূরণ করে জমা দিতে হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।