বাকৃবিতে ইয়াবাসহ হাতেনাতে আটক নিরাপত্তা শাখার কর্মচারী
বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলার নিজ কক্ষ থেকে কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খানকে আটক করে প্রশাসন; অপরাধ স্বীকারোক্তির পর তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস
- আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১২:২৮:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১২:২৮:৫৮ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৬ বার পঠিত
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়েরই এক কর্মচারী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যক্তিবর্গ। ওই কর্মচারীর নাম কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খান এবং তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত আছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক ও প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তারা অভিযান চালাচ্ছিলেন। সেসময় টিএসসির ২য় তলায় মাহমুদুল কবীরের কক্ষ থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে ধরা হয়। এরপর তার সাথে কথোপকথন শেষে তার স্বীকারোক্তি নেওয়া হয়।
বিশ্বস্ত সূত্র জানা যায়, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন গণতদন্ত কমিটির তদন্ত রিপোর্ট অনুযায়ী কৃষিবিদ মো. মাহমুদুল কবীর খানকে শিক্ষা বিষয়ক শাখা-২ এর সহকারী রেজিস্ট্রার পদ থেকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে তিনি বিভিন্ন আবেদনের মাধ্যমে নিরাপত্তা শাখায় কাজের অনুমতি পান।
ইয়াবাসহ আটকের ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম বলেন, 'তাকে কক্ষ থেকে আটক করার পরে তিনি তার অপরাধ স্বীকার করেছেন। আমরা তার স্বীরারোক্তিমূলক জবানবন্দি নিয়েছি। আমরা এখন একটি প্রতিবেদন তৈরি করব এবং সেটি রেজিস্ট্রার বরাবর প্রদান করব। এই ঘটনার তদন্ত কমিটি হবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।