ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার

সমুদ্রসৈকতের বাইরে নতুন আকর্ষণ, কক্সবাজারে চালু বিলাসবহুল প্রমোদতরী

বাকখালী নদী, মহেশখালী চ্যানেল ও সোনাদিয়ার সৌন্দর্য উপভোগের সুযোগ নিয়ে যাত্রা শুরু করল ‘AEN River Cruise’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১০:২৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১০:২৫:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
সমুদ্রসৈকতের বাইরে নতুন আকর্ষণ, কক্সবাজারে চালু বিলাসবহুল প্রমোদতরী ছবি সংগৃহীত

কক্সবাজারের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করতে চালু হয়েছে বিলাসবহুল প্রমোদতরী ‘AEN River Cruise’। ২৪ নভেম্বর সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। প্রায় এক হাজার যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন এই ভাসমান রেস্তোরাঁটি পর্যটকদের জন্য নদী ও সমুদ্রভিত্তিক ভ্রমণের নতুন সুযোগ তৈরি করেছে।


প্রমোদতরীটি বাকখালী নদী, মহেশখালী চ্যানেল, বঙ্গোপসাগরের মোহনা, মহেশখালী ও সোনাদিয়া দ্বীপসংলগ্ন এলাকায় চলাচল করবে। ভ্রমণের সময় পর্যটকেরা উপভোগ করতে পারবেন ম্যানগ্রোভ বন, পাহাড়ঘেরা দ্বীপ, নদী ও সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য। পাশাপাশি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সমুদ্রমুখী রানওয়ে এবং বায়ুবিদ্যুৎ কেন্দ্রের টারবাইন দেখার সুযোগও থাকবে। একটি টিকিটের সঙ্গে ৮০ ধরনের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও রাখা হয়েছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন দুটি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রথম ট্রিপ সকাল ১১টা থেকে বিকেল ৫টা এবং দ্বিতীয় ট্রিপ বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। জনপ্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০০ টাকা। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ কক্সবাজারের পর্যটনকে শুধু সমুদ্রসৈকতকেন্দ্রিক না রেখে নদী, দ্বীপ ও উপকূলীয় অঞ্চলভিত্তিক পর্যটন বিকাশে সহায়তা করবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।