ফিলিস্তিনের পাশে সংহতির বার্তা, কায়রোতে বিশেষ আয়োজন করছে আরব লীগ
ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অংশ নেবেন বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা
- আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১০:২৭:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১০:২৭:২৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫১ বার পঠিত
ছবি সংগৃহীত
ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে আগামী রোববার (২৯ নভেম্বর) বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে আরব লীগ। মিসরের রাজধানী কায়রোতে সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এই আয়োজনে বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত এবং আরব ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদ ঘোষিত আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস উপলক্ষে এ আয়োজন করা হচ্ছে।
আরব লীগের এক বিবৃতিতে জানানো হয়েছে, সংস্থাটির মহাসচিব নাবিল ফাহমির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার, দখলদারত্বের অবসান, স্বাধীনতা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হবে। অনুষ্ঠানে আরব লীগ, মিসর, তিউনিসিয়া, ফিলিস্তিন, জাতিসংঘ, আল-আজহার এবং কপটিক অর্থোডক্স চার্চের প্রতিনিধিরা বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দুর্ভোগ ও অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি ফিলিস্তিনিদের সহায়তা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। ফিলিস্তিন ইস্যুতে একটি শিল্প প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। আরব লীগের এ উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও তাদের স্বাধীনতার দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।