ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ওআইসির নতুন উদ্যোগ, তালেবানের সঙ্গে ধাপে ধাপে সংলাপের রূপরেখা

আফগানিস্তানের রাজনৈতিক ও মানবিক পরিস্থিতি পর্যালোচনায় জেদ্দায় বৈঠক; স্থিতিশীলতা ও উন্নয়নে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:৪৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৮:৪৯:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ওআইসির নতুন উদ্যোগ, তালেবানের সঙ্গে ধাপে ধাপে সংলাপের রূপরেখা ছবি সংগৃহীত

আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ এগিয়ে নিতে ধাপে ধাপে একটি কাঠামোগত রূপরেখা নিয়ে আলোচনা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। ২১ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আফগানিস্তানবিষয়ক ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যোগাযোগ গ্রুপের প্রস্তুতিমূলক কারিগরি বৈঠকে এ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।


বৈঠকে আফগানিস্তানের চলমান রাজনৈতিক পরিস্থিতি, মানবিক সংকট এবং দেশটির ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি তালেবান প্রশাসনের সঙ্গে নিয়মতান্ত্রিক যোগাযোগ প্রতিষ্ঠা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরাসরি ও গঠনমূলক সংলাপের উপায় নিয়েও আলোচনা হয়।


ওআইসি জানিয়েছে, প্রস্তাবিত কাঠামোর মূল লক্ষ্য আফগান জনগণের স্বার্থ রক্ষা, দেশটির স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়তা করা। এ ছাড়া ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়নে যোগাযোগ গ্রুপের অগ্রাধিকার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।