ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

চবির মার্কশিট হারালে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে নিয়ম বাতিল, ২৩ নভেম্বর থেকে কার্যকর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:৫৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:৫৪:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
চবির মার্কশিট হারালে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হারানো মার্কশিট পুনরায় উত্তোলনের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মার্কশিট হারানো শিক্ষার্থীদের বাড়তি অর্থ ব্যয় ও প্রক্রিয়াগত ভোগান্তি কমবে।


সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সপ্তম কেবিনেটের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।


তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে হারানো মার্কশিট পুনরায় উত্তোলনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নিয়ম চালু ছিল। এতে শিক্ষার্থীদের একদিকে যেমন জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, অন্যদিকে বিজ্ঞাপন প্রকাশের জন্য অতিরিক্ত অর্থও ব্যয় করতে হতো।


আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, শিক্ষার্থীদের এ ভোগান্তি দূর করতে চাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়মটি বাতিলের অনুরোধ জানানো হয়। শিক্ষার্থীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ মার্কশিট পুনরায় ইস্যুর ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে। ফলে এখন থেকে হারানো মার্কশিট পুনরায় উত্তোলনে শিক্ষার্থীদের আর পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে না।


রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষার্থী আহনাফ বলেন, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আগে আমাদের মার্কশিট তোলার জন্য বিশ্ববিদ্যালয়ে আসতে হতো, এখন সেটা অনলাইনে করে দিয়েছে। এখন আবার হারালেও পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ঝামেলায় পড়তে হবে না। সহজে অনলাইনে আবেদন করে নিতে পারব।


আরেক শিক্ষার্থী জেরিন বলেন, এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এখন মার্কশিট হারালেও আলাদা কোনো টেনশনে পড়তে হবে না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।