ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

কয়েক দশকের মার্কিন কর্মকাণ্ড ও সাম্প্রতিক হামলার ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে আদালতের রায় পাওয়ার দাবি তেহরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১০:০৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১০:০৫:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান ছবি: সংগৃহীত

কয়েক দশক ধরে চলা মার্কিন হামলা এবং নিষেধাজ্ঞার ক্ষতিপূরণ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি (২৯০ বিলিয়ন) ডলার দাবি করেছে ইরান। সোমবার ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা দেশটির আদালতের এই আদেশের কথা জানিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি এক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনা এবং এর পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতির বিষয়টিও এই দাবির অন্তর্ভুক্ত রয়েছে।


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির বিচার বিভাগের আইনজীবী কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর এই ক্ষতিপূরণের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা দেশের অভ্যন্তরীণ আদালতগুলো থেকে আমেরিকানদের বিরুদ্ধে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণের রায় আদায় করেছি।’


পাশাপাশি পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য আমেরিকাকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়ায়’ উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।


রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে ইরান পুরো অঞ্চলজুড়ে বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সে সময় তেহরানের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা ওই দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে এই পাল্টা হামলা চালিয়েছে।


এর আগে, একটি শান্তি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে গত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছিল। সেই সমঝোতা স্মারকে এমন একটি ধারা অন্তর্ভুক্ত ছিল, যেখানে ইরানের ‘পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য’ ওয়াশিংটন এবং এর আঞ্চলিক অংশীদারদের অন্তত ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) ডলারের একটি পরিকল্পনা প্রণয়নের কথা বলা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।