তৈরি পোশাক খাতে দক্ষ জনশক্তি গড়তে বিজিএমইএ-এডিবির যৌথ উদ্যোগ
ভবিষ্যৎ শ্রমবাজারের চাহিদা পূরণে প্রযুক্তিগত দক্ষতা, ব্যবস্থাপনা সক্ষমতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় গুরুত্ব।
- আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:৫১:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৮:৫১:১২ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
ছবি সংগৃহীত
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে ১৭ নভেম্বর চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নেন।
সভায় নতুন কর্মীদের কারিগরি ও ব্যবহারিক দক্ষতা বাড়ানো, মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের ব্যবস্থাপনা সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রাখতে কর্মক্ষেত্রের নিরাপত্তা, কমপ্লায়েন্স এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় পাওয়া সুপারিশগুলো এডিবির স্কিলস ম্যাপিং স্টাডিতে অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী সময়ে এসব সুপারিশ বাংলাদেশের সরকারের কাছে উপস্থাপন করা হবে, যা ২০২৭-২০৩১ মেয়াদের সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে বিবেচিত হতে পারে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ পোশাকশিল্পে দক্ষ জনবল তৈরির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।