দক্ষতা আছে, নেই পর্যাপ্ত সুযোগ! প্রতিবন্ধী তরুণদের কর্মসংস্থানে অন্তর্ভুক্তিমূলক পরিবেশের তাগিদ
প্রশিক্ষণ, সমান নিয়োগসুযোগ ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের
- আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৮:৫৭:১৯ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৯ বার পঠিত
ছবি সংগৃহীত
সম্প্রতি ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) ও দ্য ডেইলি স্টারের যৌথ আয়োজনে ‘Skills to Employment: Building an Inclusive Labour Market for Youth with Disabilities’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব বিষয় উঠে আসে।
আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধী তরুণদের কর্মসংস্থানে অপ্রতুল প্রশিক্ষণ, যাতায়াত সমস্যা, কর্মক্ষেত্রের অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং নিয়োগদাতাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বড় বাধা হিসেবে কাজ করছে।
বক্তারা আরও জানান, বাংলাদেশে প্রায় ৪০ লাখ নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে কর্মক্ষম ব্যক্তিদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রয়োজন। এ জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল দক্ষতা, ক্যারিয়ার পরামর্শ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানকে দয়া নয়, বরং অধিকার হিসেবে বিবেচনা করতে হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।