ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আগুন-সন্ত্রাসই আওয়ামী লীগের আসল রাজনৈতিক চরিত্র: আইনমন্ত্রী আসাদুজ্জামান

ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১১:৪৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১১:৪৩:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
আগুন-সন্ত্রাসই আওয়ামী লীগের আসল রাজনৈতিক চরিত্র: আইনমন্ত্রী আসাদুজ্জামান ছবি : প্রতিনিধি

‘আগুন-সন্ত্রাসই আওয়ামী লীগের আসল রাজনৈতিক চরিত্র’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম বৈশিষ্ট্য ছিল আগুন-সন্ত্রাস ও সহিংসতা। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের জানমালের ক্ষতি করা হয়েছে। রাজনীতির নামে সন্ত্রাস ও নাশকতার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।


শিক্ষার্থীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতে। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে।


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।