ঝিনাইদহে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন
শারীরিক সক্ষমতা যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা পুলিশ লাইন্স মডেল স্কুলে অনুষ্ঠিত এই লিখিত পরীক্ষায় অংশ নেন, স্বচ্ছ নিয়োগের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার।
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১২:০২:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১২:০২:৫৬ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩২ বার পঠিত
ছবি : প্রতিনিধি
ঝিনাইদহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ লাইন্স মডেল স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অক্টোবর-২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই (PET) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার কার্যক্রমে সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম-সেবা।
পুলিশ সূত্রে জানা যায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। নিয়োগের সব ধাপের ফলাফল ও সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে মেধা ও যোগ্যতা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
এ সময় পুলিশ সুপার নিয়োগপ্রত্যাশীদের সতর্ক করে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই। চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানান তিনি।
পরীক্ষা চলাকালে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধিদল, নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।