ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

দুই মাসেও বেতন পাননি অধিকাংশ নবনিযুক্ত প্রাথমিক শিক্ষক

iBAS++-এ পে-ফিক্সেশনসংক্রান্ত জটিলতায় আটকে আছে বেতন বিল প্রস্তুতের কাজ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ১১:৩৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ১১:৩৭:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১ বার পঠিত
দুই মাসেও বেতন পাননি অধিকাংশ নবনিযুক্ত প্রাথমিক শিক্ষক ছবি সংগৃহীত


দীর্ঘ আট মাস অপেক্ষার পর গত ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়েছেন ২০২৫ ব্যাচের ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক। তবে চাকরিতে যোগদানের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও তাঁদের অধিকাংশ এখনো বেতন-ভাতা পাননি। ডিসেম্বরের শুরুতেই বেতন পরিশোধ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নবনিযুক্ত শিক্ষকেরা।


সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকেরা জানান, তাঁদের পে-ফিক্সেশন-সংক্রান্ত তথ্য সরকারি আর্থিক ব্যবস্থাপনা ব্যবস্থা iBAS++-এর সংশ্লিষ্ট উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরদের আইডিতে দেখা যাচ্ছে না। এ কারণে বেতন বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না।

তবে কয়েকটি এলাকায় কিছু শিক্ষক ইতিমধ্যে বেতন পেয়েছেন। এর মধ্যে রয়েছে মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহ জেলার কয়েকটি উপজেলা।


নবনিযুক্ত শিক্ষকদের অভিযোগ, ডিডিওর (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার) আইডি থেকে পে-ফিক্সেশনের তথ্য ফরওয়ার্ড করার পর তা হিসাবরক্ষণ অফিসে দেখা যাচ্ছে না। আবার সংশোধনের জন্য ফেরত পাঠানো হলেও অনেক ক্ষেত্রে এডিট মেনুতে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে না। সংশোধিত তথ্য জমা দেওয়ার চেষ্টা করলে কারিগরি ত্রুটির বার্তাও দেখাচ্ছে।

এ বিষয়ে iBAS++ কর্তৃপক্ষ জানিয়েছে, পে-ফিক্সেশনের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। কারিগরি ত্রুটির কারণে প্রক্রিয়াটি সম্পন্ন হতে দেরি হতে পারে। তবে সমস্যার সমাধান কবে নাগাদ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি কর্তৃপক্ষ।




নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।