শুক্রবার বাদ জুমা চরমোনাই পীরের বয়ানে শুরু হচ্ছে অগ্রহায়ণের মাহফিল
বরিশালের চরমোনাই দরবার শরিফে তিন দিনব্যাপী এই বার্ষিক মাহফিলকে ঘিরে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের আগমন শুরু হয়েছে।
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১২:২০:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১২:২০:৪২ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২৯ বার পঠিত
ছবি : প্রতিনিধি
আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা বরিশালের ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিল। চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
প্রতিবছরের মতো এবারও মাহফিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিদের চরমোনাই অভিমুখে যাত্রা শুরু হয়েছে।
মাহফিলকে ঘিরে চরমোনাই দরবার শরিফ ও আশপাশের এলাকায় কায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের অবস্থান, নামাজ আদায়, অজু-গোসল, খাবার ও অঅঅঅন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা কাজ করছেন।
মাহফিলের মূল আকর্ষণ হিসেবে থাকছে দেশবরেণ্য আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদদের গুরুত্বপূর্ণ বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, নসিহত এবং আত্মশুদ্ধি ও আমল-আখলাকaa গঠনের দিকনির্দেশনামূলক আলোচনা। এসব বয়ানের মাধ্যমে মানুষের মধ্যে দ্বীনি চেতনা জাগ্রত করা, আত্মশুদ্ধির প্রতি উদ্বুদ্ধ করা এবং ইসলামী জীবনব্যবস্থা অনুসরণের আহ্বান জানানো হবে।
চরমোনাইয়ের মাহফিল বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি ধর্মীয় আয়োজন। প্রতি বছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে অনুষ্ঠিত এ মাহফিলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে চরমোনাইয়ের ময়দানে।
আয়োজকদের প্রত্যাশা, এবারের অগ্রহায়ণের মাহফিলও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বিশাল ধর্মীয় সমাবেশে পরিণত হবে। মাহফিলের মাধ্যমে মুসল্লিরা দ্বীনি শিক্ষা, অং আরআত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের অনুপ্রেরণা লাভ করবেন।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার বাদ জুমা উদ্বোধনী বয়ানের মধ্য দিয়েa শুরু হয়ে তিন দিনব্যাপী এ মাহফিলের সমাপ্তি ঘটবে আখেরি মোনাজাতের মাধ্যমে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।