ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আহত অটোরিকশাচালক

বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়, জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১২:২৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১২:২৬:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩০ বার পঠিত
কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আহত অটোরিকশাচালক ছবি : প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় এলাকার এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


আহত অটোরিকশাচালকের নাম সুজন (৩২)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এ ঘটনায় এক নারী শিক্ষার্থীও আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাঁর পরিচয় ও আঘাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। পরে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুর্বৃত্তরা বারুদ দিয়ে তৈরি ককটেল বিস্ফোরণ ঘটায়। ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করব এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করব।’


প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।