ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু: দুধ প্রক্রিয়াজাতকরণ ও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক রোধের দাবি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিতে দুধ সংরক্ষণের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৫:১১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৫:১১:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু: দুধ প্রক্রিয়াজাতকরণ ও অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক রোধের দাবি ছবি: প্রতিনিধি

স্থানীয়ভাবে উৎপাদিত দুধ প্রক্রিয়াজাত করে জেলার বাইরে পাঠানোর ব্যবস্থা করা গেলে খামারিরা আরও বেশি লাভবান হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা । একই সঙ্গে প্রাণিসম্পদে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে ।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন ।


 ‘রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা হয় । র‌্যালি শেষে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম । আলোচনা সভায় বিশেষ ও অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও আব্দুল মান্নান, গণ অধিকার পরিষদের নেতা জাহিদ হাসান কাঞ্চন, ভ্যাকসিনেটর সায়েম, ভেটেরিনারি রিপ্রেজেনটেটিভ মিলন আকন্দ এবং খামারি সোহাগ ।



বক্তারা বলেন, পূর্বধলা উপজেলায় দুধের উৎপাদন বেশ ভালো। কিন্তু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সুবিধা না থাকায় খামারিরা ন্যায্য মূল্য থেকে অনেক সময় বঞ্চিত হন । উৎপাদিত দুধ প্রক্রিয়াজাত করে বাইরে বাজারজাত করা গেলে খামারিদের আয় বাড়বে এবং প্রাণিসম্পদ খাত আরও গতিশীল হবে । এ সময় প্রাণিসম্পদে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকি তুলে ধরে তা কমানোর তাগিদ দেন বক্তারা । 


তাঁদের অভিযোগ, কিছু ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা খামারিদের অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারে উৎসাহিত করেন, যা জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের জন্য ক্ষতিকর। এই প্রবণতা দ্রুত বন্ধ করার আহ্বান জানান তাঁরা ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।