ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩০ দিনের আগুন নেভাতে ইনানীতে বাপেক্সের চূড়ান্ত অভিযান

আগুন নিয়ন্ত্রণে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ ও বিশেষ রাসায়নিক ব্যবহারের পরিকল্পনা; পরে চলবে গ্যাসক্ষেত্র অনুসন্ধান।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৩:০০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৩:০০:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
৩০ দিনের আগুন নেভাতে ইনানীতে বাপেক্সের চূড়ান্ত অভিযান ছবি: সংগৃহীত

কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় পরিত্যক্ত নলকূপ থেকে টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আগুনের তীব্রতা কমিয়ে পর্যায়ক্রমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করার প্রস্তুতি নিয়েছে সংস্থাটি।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলের পর আগুন নিয়ন্ত্রণে এনে ধাপে ধাপে মুখ বন্ধের কার্যক্রম চালানোর কথা জানিয়েছে বাপেক্স। এর আগে সকালে গর্তের মুখ বন্ধ করার চেষ্টা করা হলেও মাত্র সাত মিনিটের মধ্যে আবার আগুন জ্বলে ওঠে।


বাপেক্সের ড্রিলিং টিমের কর্মকর্তা রকিবুল হাসান জানান, প্রথমে আগুনের তীব্রতা কমানোর চেষ্টা করা হবে। এরপর পর্যায়ক্রমে কেসিং পাইপ, ড্রিলিং পাইপ ও বিশেষ ভেন্ডনিক্স কেমিক্যাল ব্যবহার করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হবে। এ প্রক্রিয়া সফল হলে শেষ ধাপে সিমেন্টিংয়ের মাধ্যমে গর্তের মুখ স্থায়ীভাবে বন্ধ করা হবে।


তিনি আরও জানান, ঘটনাটি শুধু একটি পকেট গ্যাসের মধ্যে সীমাবদ্ধ না-ও থাকতে পারে। প্রাথমিক মূল্যায়নে ওই এলাকায় গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলে ইনানী ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ভূতাত্ত্বিক জরিপ চালানো হবে। এ জরিপ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সম্ভাব্য গ্যাসের মূল কাঠামো ও মজুতের অবস্থান নির্ধারণ করা হবে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানী ইউনিয়নের ছোটখাল এলাকায় একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। শুরুতে ঘটনাটিকে সীমিত পরিসরের পকেট গ্যাসের উপস্থিতি হিসেবে ধারণা করা হয়েছিল। এ কারণে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও আগুন না নেভায় বড় ধরনের গ্যাসের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নেন বাপেক্সের বিশেষজ্ঞরা।


এরপর আগুন নিয়ন্ত্রণ ও গর্তের মুখ বন্ধের পরিকল্পনা নেওয়া হয়। প্রয়োজনীয় প্রস্তুতি ও সরঞ্জাম সংগ্রহ শেষে বৃহস্পতিবার এ কার্যক্রম শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ সফল হলে পরবর্তী সময়ে সম্ভাব্য গ্যাসক্ষেত্রের মজুত ও বিস্তৃতি নির্ধারণে বিস্তারিত অনুসন্ধান চালাবে বাপেক্স।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।