বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ উদ্বোধন
সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা; স্কুল মিল্ক ফিডিং ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৫:০৩:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৫:০৩:৪৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮২ বার পঠিত
ছবি: প্রতিনিধি
বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, স্কুল মিল্ক ফিডিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। এছাড়াও প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।