ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খেলার সময় শিশু মেরুদণ্ডে আঘাত পেলে কী করবেন

খেলতে গিয়ে ঘাড়ে আঘাত, গাছ থেকে পড়া কিংবা উঁচু স্থান থেকে লাফ দেওয়ায় শিশুরা পক্ষাঘাতের ঝুঁকিতে পড়তে পারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১২:৩৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১২:৩৯:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১ বার পঠিত
খেলার সময় শিশু মেরুদণ্ডে আঘাত পেলে কী করবেন ছবি— সংগৃহীত

খেলাধুলা কিংবা দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ডে অসতর্কতার কারণে শিশুদের মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগতে পারে। ফুটবল খেলতে গিয়ে ভুলভাবে মাথা লাগানো, গাছ থেকে পড়ে যাওয়া, ঘাড়ে ভারী বোঝা বহন কিংবা উঁচু স্থান থেকে লাফ দেওয়ার মতো ঘটনায় ঘাড় ও মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এসব আঘাতের ফলে কোনো কোনো ক্ষেত্রে কোমর থেকে নিচের অংশ অবশ হয়ে যেতে পারে।


গ্রামবাংলায় শিশুদের জনপ্রিয় বিভিন্ন খেলাও মেরুদণ্ডের আঘাতের কারণ হতে পারে। মাটিতে বা বিছানায় ডিগবাজি দিতে গিয়ে ঘাড়ের ওপর পড়া, একে অপরকে ঘাড়ে তোলা, হাত-পা ধরে দোলানো, ধাক্কাধাক্কি কিংবা পেছন থেকে ধাক্কা দেওয়ার মতো ঘটনায় গুরুতর আঘাত লাগতে পারে। বিশেষ করে অসতর্ক অবস্থায় এসব কর্মকাণ্ড করলে মেরুদণ্ডে ক্ষতির আশঙ্কা বেড়ে যায়।


একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে মেরুদণ্ডে আঘাতের ৪২ দশমিক ১ শতাংশ ঘটনা ঘটে পড়ে যাওয়ার কারণে।


শিশুদের নিরাপদ রাখতে নরম ও উঁচু গাছ কিংবা সরু ডালে ওঠা থেকে বিরত রাখা উচিত। অগভীর পানিতে মাথা দিয়ে ডাইভ দেওয়া, উঁচু স্থান থেকে ডিগবাজি দেওয়া এবং ট্রাম্পলিনে একসঙ্গে একাধিক শিশুর লাফানো বিপজ্জনক। এ ছাড়া শিশুকে ঘাড়ে তুলে নেওয়া বা হাত-পা ধরে দোলানো থেকেও বিরত থাকতে হবে। ঝুঁকিপূর্ণ খেলার ধরন সম্পর্কে শিশুদের সচেতন করাও জরুরি।


খেলার সময় শিশুর ঘাড়ে ব্যথা, হাত-পা অবশ হয়ে যাওয়া কিংবা ঝিমঝিম অনুভূতি হলে তাকে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। ঘাড় স্থির রেখে সোজা অবস্থায় দ্রুত হাসপাতালে নিতে হবে। মেরুদণ্ডে আঘাতের পর প্রথম ১০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ভুলভাবে নড়াচড়া করলে পক্ষাঘাতের ঝুঁকি বাড়তে পারে। রক্তপাত হলে ঘাড় না নাড়িয়ে হালকা চাপ দিয়ে বন্ধ করার চেষ্টা করতে হবে।


আঘাতের পর ঘাড় বা পিঠে মালিশ করা, তেল দেওয়া কিংবা টেনে সোজা করার চেষ্টা করা যাবে না। হাসপাতালে নেওয়ার সময় রিকশা বা মোটরসাইকেলে বসিয়ে না নিয়ে শক্ত তক্তা বা স্ট্রেচারে শুইয়ে নেওয়া উচিত।


শিশুর ঘাড় বা পিঠে তীব্র ব্যথা, ঘাড় ঘোরাতে না পারা, হাত-পা অবশ বা দুর্বল হয়ে পড়া, ঝিমঝিম অনুভূতি, প্রস্রাব বা পায়খানা আটকে যাওয়া কিংবা নিয়ন্ত্রণ হারানো এবং পড়ে যাওয়ার পর অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে তা জরুরি চিকিৎসার পরিস্থিতি হিসেবে বিবেচনা করতে হবে।


বিষয়গুলো জানিয়েছেন নূপুর বিনতে লিলি, জুনিয়র কনসালট্যান্ট, অকুপেশনাল থেরাপি বিভাগ, সিআরপি, সাভার, ঢাকা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৯

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।