ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

কুবি শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে টাকা ছিনতাই, স্থানীয়দের সহায়তায় আটক ১

কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকে ছিনতাইয়ের শিকার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফাহিম মিয়া সরকার; অভিযুক্ত বাদশাহকে কোতোয়ালি থানায় সোপর্দ, পলাতক অন্যদের খুঁজছে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:৩৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:৩৫:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭ বার পঠিত
কুবি শিক্ষার্থীকে ছুরি দেখিয়ে টাকা ছিনতাই, স্থানীয়দের সহায়তায় আটক ১ ছবি: প্রতিনিধি

কুমিল্লা শহরের সালাউদ্দিন মোড়ে চলন্ত মিশুকে ছুরি দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজারের বেশি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। ছিনতাইয়ে জড়িত অন্যরা টাকা নিয়ে পালিয়ে গেছেন।


শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালাউদ্দিন মোড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম মিয়া সরকার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


ফাহিম জানান, সন্ধ্যা ৬টার দিকে টিউশন শেষ করে কান্দিরপাড় থেকে মিশুকে করে টমছম ব্রিজের দিকে যাচ্ছিলেন তিনি। সালাউদ্দিন মোড়ে যানজটের কারণে মিশুকটি ধীরগতিতে চলার সময় হঠাৎ দুই ব্যক্তি তাতে উঠে পড়েন। তাঁরা ছুরি দেখিয়ে তাঁর কাছে থাকা টাকা ও মুঠোফোন দিতে বলেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক তাঁর কাছে থাকা টিউশনের টাকা ছিনিয়ে নেন তাঁরা।


ফাহিম বলেন, ‘আজকে পাওয়া টিউশনের পাঁচ হাজারের বেশি টাকা আমার কাছে ছিল। এর সঙ্গে ব্যক্তিগত টাকাও ছিল। টাকা নিয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে আমি পেছন থেকে তাদের ধরার চেষ্টা করি। সালাউদ্দিন মোড় থেকে একটু ভেতরের দিকে গেলে স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলেন। অন্যজন টাকা নিয়ে পালিয়ে যায়।’


পরে স্থানীয় লোকজন আটক ব্যক্তিকে মারধর করেন। তাঁকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাঁকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম বাদশাহ বলে জানিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন জড়িত ছিলেন। তাঁদের মধ্যে একজনকে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের সহায়তায় আটক করা হয়েছে। তাঁকে প্রথমে চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে কোতোয়ালি থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।’


প্রক্টর আরও বলেন, ‘এ ঘটনায় আরও দুই-তিনজন জড়িত ছিলেন, তাঁরা পালিয়ে গেছেন। তাঁদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করবে। তবে এখনো ছিনতাই হওয়া টাকা ও মানিব্যাগ উদ্ধার করা সম্ভব হয়নি। বাকিদের আটক করা গেলে সেগুলো উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।’


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।