ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

ভোলাহাটে এসআরবির অভিযানে ১৮৩ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সদর ইউনিয়নের চামুশা এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার; জব্দ দুটি মোবাইল ফোন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:০৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:০৮:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩ বার পঠিত
ভোলাহাটে এসআরবির অভিযানে ১৮৩ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ১৮৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্যসহ মোসাঃ মাহিরন বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় তাঁর স্বামী ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোঃ শাকিউল হক (৩৯) পালিয়ে যান। 


শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাত ৩টার দিকে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চামুশা এলাকায় তাঁদের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, চামুশা এলাকার শাকিউল হকের বাড়িতে বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালালে এসআরবি'র উপস্থিতি টের পেয়ে শাকিউল হক পালিয়ে যান। তবে তাঁর স্ত্রী মাহিরন বেগমকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।


এ সময় গ্রেপ্তার মাহিরন বেগমের দেয়া তথ্য ও দেখানো মতে বসতবাড়ীর শয়নকক্ষে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৫৩ বোতল ফায়ারডিল, ২৯ বোতল ভিনকফ-কেটি ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ১৮৩ বোতল। 


প্রাথমিক তদন্তে এসআরবি জানায়, শাকিউল হক ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিলেন। গ্রেপ্তার নারী ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা 

হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।