ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো তৈরির উদ্যোগ

শ্রম মন্ত্রণালয় ও ন্যূনতম মজুরি বোর্ডের সঙ্গে সমন্বয় করছে বিটিএমএ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:১৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:১৯:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪ বার পঠিত
টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো তৈরির উদ্যোগ সংগৃহীত ছবি

টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী ন্যূনতম মজুরি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ন্যূনতম মজুরি বোর্ডের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রেখেছে সংগঠনটি। শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো প্রণয়নের প্রক্রিয়া শেষ করতে চায় তারা।


শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিএমএ। এতে বলা হয়, দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাত পরস্পরের পরিপূরক হিসেবে রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি আয়, কর্মসংস্থান এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে প্রাথমিক বস্ত্রশিল্পের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাক খাতের শিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হওয়ার পর বস্ত্র খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন। এ প্রেক্ষাপটে টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো তৈরির প্রস্তুতি নিয়েছে বিটিএমএ।


সংবাদ বিজ্ঞপ্তিতে টেক্সটাইল খাতের বিভিন্ন কারখানায় নতুন মজুরির দাবিতে শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অভিযোগও করেছে সংগঠনটি। বিটিএমএর দাবি, এ ধরনের কর্মকাণ্ডে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও উসকানি রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পোশাকশিল্পে অরাজকতার কারণে ইতোমধ্যে বিপুল অঙ্কের রপ্তানি আদেশ অন্যত্র স্থানান্তরিত হয়েছে। রপ্তানি খাতের গুরুত্বপূর্ণ এ শিল্পে অস্থিরতা তৈরি হলে তা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। শ্রমিকদের দাবির বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নেওয়ায় উৎপাদন ব্যাহত করে অরাজকতা সৃষ্টি করাকে আত্মঘাতী বলে মনে করে বিটিএমএ।


টেক্সটাইল শিল্পের শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের প্রতি উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার অনুরোধ করা হয়েছে। বিটিএমএর মতে, শ্রমিকবান্ধব ও শিল্পের জন্য সহায়ক ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো প্রণয়নে সব পক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। নতুন মজুরি কাঠামো শ্রমিকদের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হবে বলেও আশা প্রকাশ করেছে সংগঠনটি।


উল্লেখ্য, ২০২৪ সালে টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই মজুরি কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।