ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প

সাতক্ষীরায় বিএনপি নেতার গুদামে আগুন, পুড়ল ৬৫ লাখ টাকার পাট

কলারোয়ার খোরদো বাজারে বিএনপি নেতা গোলাম ফারুক মধুর গুদামে আগুনে প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে গেছে। নাশকতার সন্দেহ মালিকের, কারণ অনুসন্ধান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৩:৪৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৩:৪৪:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
সাতক্ষীরায় বিএনপি নেতার গুদামে আগুন, পুড়ল ৬৫ লাখ টাকার পাট ছবি সংগৃহিত

সাতক্ষীরার কলারোয়ায় স্থানীয় বিএনপি নেতা গোলাম ফারুক মধুর পাটের গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লাখ টাকার পাট পুড়ে গেছে। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে গ্রামীণ ব্যাংক কার্যালয় সংলগ্ন গুদামে এ ঘটনা ঘটে। আগুনে গুদামে মজুত থাকা প্রায় ১ হাজার ৩০০ মণ পাট পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গুদামের পাশের একটি বাড়ির ভাড়াটিয়ারা ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে মালিক গোলাম ফারুক মধু ঘটনাস্থলে পৌঁছে গুদাম খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের একটি দল রাত ১১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোররাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


কলারোয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।


গুদামের মালিক গোলাম ফারুক মধু জানান, তার গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। এ কারণে ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা ও অগ্নিসংযোগ বলে সন্দেহ করছেন তিনি। গুদামে থাকা প্রায় ১ হাজার ৩০০ মণ পাটের বাজারমূল্য আনুমানিক ৬৫ লাখ টাকা দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।