ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় গণগ্রেপ্তার ও আটকের বৈধতা নিয়ে সমালোচনা

ঝালকাঠির নলছিটির দপদপিয়ায় পুলিশি গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তারের পর সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র ধোঁয়াশা ও ক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:৫১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:৫১:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯ বার পঠিত
নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় গণগ্রেপ্তার ও আটকের বৈধতা নিয়ে সমালোচনা ছবি: প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে পুলিশের কাছ থেকে হাতকড়াপরা এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আদৌ ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কি না, তা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষ।


মূল ঘটনার সূত্রপাত যেভাবে:

গত রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র নেতৃত্বে দপদপিয়া এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। এ সময় একাধিক মামলার আসামি ও দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ রয়েছে, আসামিকে গ্রেপ্তারের পর আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ দল অতর্কিত হামলা চালিয়ে পুলিশের হাত থেকে হাতকড়াপরা সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা পুলিশের একটি গাড়ির কাচও ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে না পারলেও ঘটনার দিনই নলছিটি থানায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ১৮৬ সহ আটটি ধারায় একটি মামলা দায়ের করে।


কাদের গ্রেপ্তার করা হলো? কার ভূমিকা নিয়ে প্রশ্ন?:


ঘটনার পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারকৃতদের পরিচয় ও উপস্থিতি নিয়ে জনমনে তৈরি হয়েছে ধোঁয়াশা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে শহিদুল খলিফা নামের এক ব্যক্তির বাড়ি গৌরিপাশা কাঠেরপোল এলাকায়। তিনি স্থানীয় একটি ফিড মিলে সাধারণ শ্রমিকের কাজ করেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন—সোহেল হাওলাদার, মিল্টন হাওলাদার, রুবেল মৃধা, রাকিব মৃধা, রাশেদ মৃধা ও সেলিনা বেগম। তাঁদের বাড়ি নলছিটি ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়।


এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—প্রকাশ্য দিবালোকে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের সময় পুলিশের ভূমিকা কী ছিল? এটি কি পুলিশের পেশাগত ব্যর্থতা, নাকি দায়িত্ব পালনে চরম গাফিলতি? এছাড়া ঘটনায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে নিরপরাধ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কি না, তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

                                        

ঘটনার পর থেকে দপদপিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মূল আসামিকে পুনর্দখলে বা গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তবে এ বিষয়ে মামলার অগ্রগতি ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান ভুমিকা দেখার অপেক্ষা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।