ঝালকাঠিতে ৪০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার
ঝালকাঠি সদর পৌর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ইয়াবাসহ আটক ১।
- আপলোড সময় : ১০-১১-২০২৬ ১০:১১:৩৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১১-২০২৬ ১০:১৩:০৭ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৮ বার পঠিত
ছবি : প্রতিনিধি
৯ নভেম্বর ২০২৬, সোমবার ঝালকাঠি সদর পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মো. রানা হাওলাদার (৪০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে ঝালকাঠি সদর থানাধীন পৌরসভার বাসন্ডা ডিগ্রি কলেজের পেছনে প্রবাসী মিলনের বাড়ির সামনে এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের পরিদর্শক মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মো. রানা হাওলাদারকে তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রানা হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. দুলাল হাওলাদারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।