ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব

সিঙ্গাপুরের উন্নয়ন থেকে বাংলাদেশ কী শিখতে পারে?

ইউআইইউর সেমিনারে আলোচকেরা বলেছেন, সুশাসন, দক্ষ প্রতিষ্ঠান, জাতীয় ঐক্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১১:৩৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১১:৩৬:৩১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
সিঙ্গাপুরের উন্নয়ন থেকে বাংলাদেশ কী শিখতে পারে? ছবি সংগৃহীত


দক্ষ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত প্রশাসন, মেধাভিত্তিক ব্যবস্থা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জাতীয় ঐক্যের মাধ্যমে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম উন্নত অর্থনীতির দেশে পরিণত হয়েছে। দেশটির এই অভিজ্ঞতা থেকে বাংলাদেশও শিক্ষা নিতে পারে। তবে সিঙ্গাপুরের উন্নয়ন মডেল হুবহু অনুসরণ না করে বাংলাদেশের নিজস্ব ইতিহাস ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে তা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন আলোচকেরা।


মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তাঁরা। ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসনস ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস।

অনুষ্ঠানে ইউআইইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাকিবুল মোস্তাফার লেখা ‘সিঙ্গাপুর: আ নেশন বিল্ডিং স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।


সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। তিনি বলেন, সিঙ্গাপুরের উন্নয়ন কোনো একটি প্রজন্মের একক প্রচেষ্টার ফল নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কয়েক প্রজন্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশটি বর্তমান অবস্থানে পৌঁছেছে।


ফিলিপ অং জানান, ঔপনিবেশিক শাসন, কমিউনিজম ও জাতিগত সংঘাতের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে সিঙ্গাপুর স্বাধীনতা, গণতন্ত্র, বহুজাতিসত্তার সহাবস্থান এবং মেধাভিত্তিক ব্যবস্থাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে।

তিনি মনে করেন, সিঙ্গাপুরের অভিজ্ঞতা অন্য দেশের জন্য সরাসরি অনুসরণ করার মতো কোনো নির্দিষ্ট ছক নয়। কারণ প্রতিটি দেশের ইতিহাস ও বাস্তবতা ভিন্ন। তবে দক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলা, সুশাসন নিশ্চিত করা, জাতীয় ঐক্য বজায় রাখা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মতো বিষয় বাংলাদেশ নিজেদের প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারে।


সেমিনারের সঞ্চালক অধ্যাপক এম. নিয়াজ আসাদুল্লাহ বলেন, একজন প্রকৌশল শিক্ষকের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে লেখা বইটির বিশেষত্ব রয়েছে। সিঙ্গাপুর কীভাবে সীমাবদ্ধতা কাটিয়ে উচ্চ আয়ের দেশে পরিণত হয়েছে, তা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, কৃষিপণ্য উৎপাদন থেকে উচ্চ মূল্য সংযোজিত শিল্পপণ্য রপ্তানিতে উত্তরণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শেখার সুযোগ রয়েছে। এ ধরনের আলোচনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কূটনীতিক ও প্রকাশকদের একসঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্র তৈরি করে।


সিঙ্গাপুরে বাংলাদেশের সাবেক হাইকমিশনার রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান বলেন, দেশটির অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শেখার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা, নিয়ম মেনে চলা এবং নাগরিক দায়িত্ববোধ বাড়ানো। তাঁর মতে, এসব অভিজ্ঞতা দুই দেশের মধ্যে নীতিগত শিক্ষা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতেও সহায়ক হতে পারে।

বইটির লেখক অধ্যাপক রাকিবুল মোস্তাফা জানান, বইটি লিখতে তাঁর পাঁচ বছরের বেশি সময় লেগেছে। পেশায় প্রকৌশলী ও শিক্ষক এই লেখক সিঙ্গাপুরে কাটানো সময়ের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধি বইটিতে তুলে ধরেছেন।


প্রকাশক মাহরুখ মহিউদ্দিন বলেন, বইটি প্রচলিত অর্থে গবেষণাধর্মী নয়। তবে এতে লেখকের গভীর পর্যবেক্ষণ ও আগ্রহের প্রতিফলন ঘটেছে। এ ধরনের বই পাঠকদের বিভিন্ন দেশ ও সমাজকে নতুনভাবে জানার সুযোগ করে দেয়। বাংলাদেশের পাঠকদের কাছে সিঙ্গাপুরের অভিজ্ঞতা পৌঁছে দেওয়াও বইটি প্রকাশের অন্যতম উদ্দেশ্য।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।