শফিকুর রহমানের মধ্যে খামেনির প্রতিচ্ছবি দেখেন ইরান
জামায়াত আমিরের নেতৃত্বের প্রশংসা করে বিজয়ের আশাবাদ লেবার পার্টির চেয়ারম্যানের; জাতীয় ঐক্যের শর্তও তুলে ধরেন দুই নেতা।
- আপলোড সময় : ২৯-১১-২০২৬ ০৪:২৫:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৯-১১-২০২৬ ০৪:২৫:২৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১১ বার পঠিত
ছবি সংগৃহিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির চরিত্রের প্রতিচ্ছবি দেখতে পান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ডা. শফিকুর রহমান যে গতিতে এগিয়ে যাচ্ছেন, তা অব্যাহত থাকলে এবং পরিকল্পিতভাবে এগোনো সম্ভব হলে বিজয় আসবে বলে তারা বিশ্বাস করেন।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের উদ্দেশে মুস্তাফিজুর রহমান ইরান বলেন, তাদের দাবি থেকে এক চুলও সরে যাওয়া যাবে না। দেশের ৭০ ভাগ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াত আমির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের সংলাপ শেষ হয়েছে। বিএনপিকে ক্ষমতায় রাখা বা চাঁদাবাজি প্রতিষ্ঠার জন্য তারা সংলাপ চান না। জাতীয় ঐক্য হতে হবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। জুলাই সনদ ও গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে কোনো আহ্বান ছাড়াই তারা সংশ্লিষ্টদের কাছে যাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐক্যের কথা বলা হলেও জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না করার অবস্থান জাতীয় ঐক্যের পথে বাধা তৈরি করছে। এ দুটি বিষয় মেনে নেওয়া হলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আলাদা উদ্যোগের প্রয়োজন হবে না।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে। একই সঙ্গে সুষ্ঠু ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বার্থে সরকারি দলের নেতাকর্মীদের দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।