ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ শফিকুর রহমানের

নির্বাচনের পরদিন থেকেই ওয়াদা রক্ষা করা হয়নি বলে দাবি জামায়াত আমিরের; সংবিধান সংশোধন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৩:৪৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৩:৪৪:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
জুলাই সনদ নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ শফিকুর রহমানের ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে যাওয়ার পর সরকার কথা রাখেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, নির্বাচনের পরদিন থেকেই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার থেকে সরে এসেছে সরকার। এতে দেশ আবারও অনিশ্চয়তার দিকে যাচ্ছে।


শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, দেশের মানুষ রাষ্ট্রকাঠামোয় ব্যাপক পরিবর্তন প্রত্যাশা করেছিল। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় সেই প্রত্যাশা বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


বিশেষ সংবিধান সংশোধন কমিটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, সংবিধান নিয়ে সংসদ ও আদালতের মধ্যে কোনো ধরনের লুকোচুরি চায় না তাঁর দল।


দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। মেয়েশিশুদের ওপর নির্যাতনও বেড়েছে। এসব ঘটনায় সরকারদলীয় নেতাকর্মীদের দায়ী করেন তিনি।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে বৃহত্তর ঐক্য গড়ার বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বান প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এ বিষয়ে সংলাপে জামায়াত দলীয় কোনো দাবি নিয়ে নয়, বরং জনগণের দাবিগুলো সামনে রেখে অংশ নেবে।


সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গেও প্রশ্ন তোলেন জামায়াত আমির। ওই এলাকায় সরকারদলীয় তিনজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও তাঁরা সেখানকার নির্যাতিত মানুষের খোঁজখবর নিয়েছেন কি না, তা জানতে চান তিনি।


এ ছাড়া ভারত থেকে বাংলাদেশকে নিয়ে হুমকি দেওয়া হলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অবস্থান দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেন শফিকুর রহমান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।