ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

৩০ নভেম্বর শেষ ১,৭০০-এর বেশি সরকারি চাকরির আবেদন

পেট্রোবাংলা, পিএসসি, ডিএমপিসহ ছয় প্রতিষ্ঠানের নিয়োগে আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১১:৩৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১১:৩৫:২৩ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৭ বার পঠিত
৩০ নভেম্বর শেষ ১,৭০০-এর বেশি সরকারি চাকরির আবেদন ছবি সংগৃহীত

নভেম্বরের শেষ দিনে পেট্রোবাংলা, পিএসসি, আশুগঞ্জ পাওয়ার স্টেশনসহ ছয়টি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৭০০-এর বেশি পদের নিয়োগপ্রক্রিয়া চলমান। শেষ সময়ে সার্ভার জটিলতা এড়াতে আগেভাগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য নভেম্বরের শেষ সপ্তাহটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), পেট্রোবাংলা, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও অধিদপ্তরে নিয়োগের আবেদন চলছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পদের আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর।


আবেদনের শেষ এক বা দুই দিনে সাধারণত টেলিটক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে ফরম পূরণ কিংবা আবেদন ফি জমা দিতে গিয়ে সমস্যায় পড়তে পারেন প্রার্থীরা। তাই শেষ দিনের অপেক্ষা না করে দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

৩০ নভেম্বর যেসব প্রতিষ্ঠানের নিয়োগে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে, সেগুলোর উল্লেখযোগ্য তথ্য নিচে তুলে ধরা হলো।


১. পেট্রোবাংলা: ৭৫৩টি পদ

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) বিভিন্ন পদে মোট ৭৫৩ জন নিয়োগের কার্যক্রম পরিচালনা করছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, এ নিয়োগে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।


২. পিএসসি নন-ক্যাডার: ১৪৭টি পদ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৪৭টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পঞ্চম থেকে ষষ্ঠ গ্রেডের উচ্চতর স্কেলে ১২টি পদ এবং নবম থেকে দ্বাদশ গ্রেডের ১৪টি ক্যাটাগরিতে ১৩৫টি পদ রয়েছে।

পদগুলোর মধ্যে আইন ও বিচার বিভাগের অধীন সাব-রেজিস্ট্রারের ৮৪টি পদ উল্লেখযোগ্য। এ ছাড়া আইন কর্মকর্তা, বয়লার পরিদর্শক, গবেষণা কর্মকর্তা ও বিভিন্ন প্রকৌশল পদ রয়েছে।

আবেদনের মাধ্যম ও শেষ সময়: পিএসসি টেলিটক পোর্টালে অনলাইনে আবেদন করা যাবে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।


৩. আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড: ৯০টি পদ

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) বিভিন্ন ক্যাটাগরিতে ৯০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। প্রকৌশল, কারিগরি ও প্রশাসনিক পদে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর।


৪. কর অঞ্চল-১৭, ঢাকা: ৫৫টি পদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকায় ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ৫৫ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর বিকেল ৫টা।


৫. ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স: ২০টি পদ

ডিএমপি হেডকোয়ার্টার্সের রাজস্ব খাতভুক্ত পাঁচটি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ২০টি পদে নিয়োগের আবেদন চলছে। পদগুলোর মধ্যে রয়েছে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর বিকেল ৫টা।


৬. ইসলামী বিশ্ববিদ্যালয়

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত আবেদন ফরমে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর, অফিস চলাকাল পর্যন্ত।


আবেদনের আগে যেসব বিষয় খেয়াল রাখবেন

অনলাইনে আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি জমা দেওয়া জরুরি। টেলিটক ব্যবস্থায় ফরম জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হয়।

আবেদনের শেষ দিনের আগেই ফরম পূরণ, ছবি ও স্বাক্ষর আপলোড এবং ফি জমা দেওয়ার কাজ শেষ করা উচিত। পাশাপাশি আবেদনকারীর ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। আবেদনপত্রের একটি প্রিন্ট কপিও নিজের কাছে রাখা ভালো।

শেষ মুহূর্তের সার্ভার জটিলতা ও আবেদনসংক্রান্ত ভোগান্তি এড়াতে চাকরিপ্রার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।