ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

তাবলিগের দুই পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি জামালের

শুক্রবার বাদ জুমা ঝালকাঠি জেলা ইজতেমায় তাবলিগের সাথীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে টঙ্গীর ময়দানে আবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:২৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:২৮:০২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
তাবলিগের দুই পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি জামালের ছবি : প্রতিনিধি

তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।ঐক্যের মাধ্যমে টঙ্গীর ময়দানে আবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।


শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা ঝালকাঠির বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে আয়োজিত তিন দিনব্যাপী জেলা ইজতেমার দ্বিতীয় দিনে তাবলিগের সাথীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।


বক্তব্যে রফিকুল ইসলাম জামাল বলেন,“তাবলিগের দুই পক্ষকে এক হতে হবে টঙ্গীর ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে—আমরা সেই প্রত্যাশা করি।”এ সময় ইসলামবিরোধী অপশক্তি মোকাবিলায় দেশের সব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


বিগত সময়ের অবদান স্মরণ করে এমপি জামাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবের আরাফার ময়দানে আড়াই লাখ নিমগাছ রোপণ করেছিলেন এবংপ্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টঙ্গীর ইজতেমা ময়দান ওয়াক্‌ফ করে দিয়েছিলেন।তাঁদের উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব ইমামের প্রতি সুদৃষ্টি দিয়েছেন।


জেলা ইজতেমা পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে জেলা যুবদলের আহ্বায়ক মোঃ: শামীম তালুকদার, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ রবিউল হোসেন তুহিন যুগ্ন আহবায়ক মো: এনামুল হক মো: তাজুল ইসলাম,জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ:যুবায়ের তালুকদার মিসকাত ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।