ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

চার শতাব্দীর হাজীগঞ্জ দুর্গ সংস্কারে উদ্যোগ, বাড়ছে পর্যটনের সম্ভাবনা

নারায়ণগঞ্জের মোগল আমলের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, আলোকসজ্জা ও পরিচ্ছন্নতায় উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:০২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:০২:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
চার শতাব্দীর হাজীগঞ্জ দুর্গ সংস্কারে উদ্যোগ, বাড়ছে পর্যটনের সম্ভাবনা ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত চার শতাব্দীর ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ সংস্কার ও সংরক্ষণে উদ্যোগ নিচ্ছে স্থানীয় প্রশাসন। দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় দুর্গটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঐতিহাসিক এ স্থাপনাকে নতুন করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি দুর্গের ভেতরে আলোকসজ্জা, আশপাশের পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।


প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোগল আমলের সপ্তদশ শতকে দুর্গটি নির্মিত হয়। সুবাদার ইসলাম খান অথবা মীর জুমলার সময়ে এটি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। তবে নির্মাণকাল ও নির্মাতার বিষয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। একসময় আরাকানি ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার কৌশলগত সামরিক স্থাপনা হিসেবে দুর্গটি ব্যবহৃত হতো। তৎকালীন এলাকার নাম খিজিরপুর হওয়ায় এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। ১৯৫০ সালে স্থাপনাটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। ছয় কোণবিশিষ্ট দুর্গটির প্রতিটি অংশে মোগল আমলের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার নিদর্শন রয়েছে।


সম্প্রতি সরেজমিন পরিদর্শনে দুর্গটির বেশ কিছু ক্ষতিগ্রস্ত অবস্থা সামনে এসেছে। প্রধান ফটকটি নেই, পূর্ব পাশের ওয়াচ টাওয়ারের একটি অংশ ভেঙে পড়েছে এবং বিভিন্ন স্থানে দেয়ালের পলেস্তারা খসে যাচ্ছে। আশপাশেও ঝোপঝাড় তৈরি হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতি মাসে শতাধিক দেশি-বিদেশি পর্যটক দুর্গটি দেখতে আসেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলাম জানান, দুর্গটি নিয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। সংস্কারের পাশাপাশি আলোকসজ্জা ও পরিচ্ছন্নতার ব্যবস্থাও নেওয়া হবে। যথাযথ সংরক্ষণ নিশ্চিত করা গেলে হাজীগঞ্জ দুর্গ দেশের ঐতিহাসিক পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি পেতে পারে।



নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।