ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির সাফল্য, জিতল ৮ পদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণের দ্বিতীয় বছরেই একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও পাঁচটি তাম্রপদক অর্জন করেছে হাবিপ্রবি কারাতে দল।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:১৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:১৪:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির সাফল্য, জিতল ৮ পদক ছবি : প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতা ২০২৬-২৭-এ অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদক জিতেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কারাতে দল। প্রতিযোগিতায় অংশগ্রহণের দ্বিতীয় বছরেই এই সাফল্য পেয়েছে দলটি।


শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হাবিপ্রবির ছয় সদস্যের দলে ছিলেন ইংরেজি বিভাগের খনাশ্রী সরকার (২৪ ব্যাচ), কৃষি অনুষদের তাহমিদা মারজান (২১ব্যাচ), পরিসংখ্যান বিভাগের মো. অলিউর রহমান (২৩ ব্যাচ), ইসিই বিভাগের মো. শাহরিয়ার হাসান (২০ ব্যাচ) এবং পদার্থবিজ্ঞান বিভাগের তৌফিক আহমেদ (২৬ ব্যাচ) ও গহন ইসলাম স্পন্দন (২৬ ব্যাচ) ।


খনাশ্রী সরকার ৫০ কেজি ওজন শ্রেণিতে কুমিতে স্বর্ণপদক এবং কাতায় তাম্রপদক জেতেন। ৪৫ কেজি ওজন শ্রেণীতে তাহমিদা মারজান ও ৬০ কেজিতে অলিউর রহমান কুমিতে রৌপ্য পদক অর্জন করেন। শাহরিয়ার হাসান ৬৮ কেজি ওজন শ্রেণিতে কাতা ও কুমিতে তাম্র পদক জেতেন । এছাড়াও ৫০ কেজি ওজন শ্রেণীতে তৌফিক আহমেদ এবং ৪৫ কেজি ওজন শ্রেণীতে গহন ইসলাম স্পন্দন কুমিতে তাম্র পদক পান।


দলের কোচ ও হাবিপ্রবি কারাতে দোজোর ইন্সট্রাক্টর লাভরাজ আচার্য বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। তাদের সহযোগিতা পেলে ক্যারাতে টিম আরও সাফল্য অর্জন করে বিশ্ববিদ্যালয়ের নাম সমুন্নত করতে পারবে।"


দলের ম্যানেজার হিসেবে ছিলেন শারীরিক শিক্ষা শাখার পরিচালক মো. মাহবুব আল হাসান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।