ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

দক্ষ জনশক্তি গড়তে উদ্যোগ, বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শেখানোর পরিকল্পনা সরকারের; পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্য।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৯:৫২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৯:৫২:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
দক্ষ জনশক্তি গড়তে উদ্যোগ, বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী ছবি সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের অবস্থান আরও শক্তিশালী করতে দক্ষতা উন্নয়ন ও ভাষাগত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


উদ্বোধনী ফ্লাইটে প্রথম পর্যায়ে ১১২ জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর লক্ষ্য রয়েছে। তিনি বলেন, বিদেশগামী কর্মীদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে কর্মীদের গন্তব্য দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করার পরিকল্পনাও রয়েছে। কর্মীদের উদ্দেশে তিনি সংশ্লিষ্ট দেশের আইন, সংস্কৃতি ও নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান।


বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডিএইচএল, টপ গ্লোভ, তাতাওয়া ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্ল্যান্টেশন। কর্মীদের অভিবাসনসংক্রান্ত ব্যয় নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমানো, কর্মীদের আর্থিক সাশ্রয় এবং দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সুযোগ তৈরি হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।