ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

মানবিক সংকট মোকাবিলায় এক হচ্ছে ৬০ দেশের এনজিও, ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলন

গাজা, সুদান ও ইয়েমেনসহ সংকটাপন্ন অঞ্চলে মানবিক সহায়তা, পুনর্গঠন ও উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চার দিনের আয়োজন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:০০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:০০:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩ বার পঠিত
মানবিক সংকট মোকাবিলায় এক হচ্ছে ৬০ দেশের এনজিও, ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলন ছবি সংগৃহীত

বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান মানবিক সংকট মোকাবিলা, ত্রাণ কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে পঞ্চম আন্তর্জাতিক এনজিও মেলা-২০২৬। ২৫ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের ৬০টির বেশি দেশের বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। এর মূল উদ্দেশ্য আন্তর্জাতিক পর্যায়ে নাগরিক সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উন্নয়ন কার্যক্রমের সুযোগ তৈরি করা।


ইস্তাম্বুল এক্সপো সেন্টারের হল-২-এ আয়োজিত এ মেলার যৌথ আয়োজক ইসলামিক বিশ্বের এনজিওগুলোর ইউনিয়ন (UNIW/İDSB) এবং তুরস্ক ভলান্টারি অর্গানাইজেশনস ফাউন্ডেশন (TGTV)। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সিভিল সোসাইটি ৫.০’। এতে গাজা, সুদান ও ইয়েমেনের মতো সংকটাপন্ন অঞ্চলের পুনর্গঠন, দীর্ঘমেয়াদি মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, অভিবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এনজিওগুলোর কার্যক্রম আরও কার্যকর করা এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হচ্ছে।


আয়োজকদের ঘোষণায় ৬০টির বেশি দেশের ২০০টিরও বেশি এনজিওকে একত্র করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেলায় প্রদর্শনীর পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন, প্যানেল আলোচনা, সেমিনার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন রয়েছে। এতে বাংলাদেশের পক্ষ থেকেও মাস্তুল ফাউন্ডেশনসহ তিনটি এনজিও অংশ নিচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের মানবিক সংস্থাগুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব তৈরি হবে এবং আন্তর্জাতিক সংকটে সম্মিলিতভাবে সহায়তা পৌঁছে দেওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।