তারিখ ঘোষণার দুই মাসেও শুরু হয়নি নোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট
গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফিকচার প্রকাশ করা হলেও এখনো মাঠে গড়ায়নি খেলা, শরীরচর্চা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ শিক্ষার্থী ও খেলোয়াড়দের।
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৮:০৪:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৮:০৪:৫৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
ছবি : প্রতিনিধি
তারিখ ঘোষণার দুই মাস পেরিয়ে গেলেও শুরু হয়নি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বহুল প্রতীক্ষিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে খেলা শুরুর ঘোষণা দিয়ে ফিকচার প্রকাশ করা হলেও এখন পর্যন্ত মাঠে গড়ায়নি প্রতিযোগিতাটি। এদিকে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে বাজেটসংকট, সময়সূচি নির্ধারণ ও পরিকল্পনার ঘাটতিসহ শরীরচর্চা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও খেলোয়াড়েরা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরুর কথা জানানো হয়েছিল। সে অনুযায়ী প্রতিযোগিতার ফিকচারও প্রকাশ করা হয়। তবে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রতিযোগিতা আয়োজনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
পূজার ছুটির আগে এ বিষয়ে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক মো. জামাল হোসেন জানিয়েছিল
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।