ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

নাসিরনগর সদরে লেপ তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মালামাল

শুক্রবার বিকেলে সমীর দেবের মার্কেটে লাগা এই আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৯:০৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৯:০৫:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
নাসিরনগর সদরে লেপ তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মালামাল ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে একটি লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানের ভেতরে থাকা লেপ, তোষক, বালিশ, তুলা, কাপড়সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


আজ শুক্রবার ২৭ নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর গার্লস স্কুল সংলগ্ন সমীর দেবের মার্কেটে লেপ-তোষকের দোকানে এক ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। 


আগাম শীতকে কেন্দ্র করে ইদানীং দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল ক্রয় করে বলে জানাযায়, দোকানের মালিক মোঃ রায়হান মিয়ার বাড়ি নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে। 


স্থানীয়রা জানান, হঠাৎ করেই দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। লেপ-তোষকে তুলা আর কাপড় থাকায় আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেক চেষ্টার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন। 


দোকান মালিকের রায়হান উদ্দিনের আহাজারিতে ভারী হয়ে ওঠে সদরের আকাশ-বাতাস। তিনি কাঁদতে কাঁদতে বলেন, _“এই দোকানটাই আমার সব ছিল। তিলে তিলে গড়া দীর্ঘদিনের স্বপ্ন এক নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি কী দিয়ে সংসার চালাবো, কী দিয়ে ছেলে-মেয়েদের মুখে খাবার তুলে দিবো?” 


প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর পরই আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।


ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজার কমিটির নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকের প্রতি সমবেদনা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


ক্ষতিগ্রস্ত দোকান মালিককে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।