নজরুল বর্ষ উপলক্ষে বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু
বগুড়া লেখক চক্রের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৮:৪৪:১৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৮:৪৪:১৬ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৫ বার পঠিত
ছবি : প্রতিনিধি
বগুড়া লেখক চক্র আয়োজিত বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত নজরুল বর্ষ -২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কে এম খাইরুল বাশার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কবি সাহিত্যিক বৃন্দ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।