ঢাকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

থ্যাংকসগিভিংয়ে ভয়াবহ ঝড়ের তাণ্ডব, যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন ১০ লাখ বাড়ি

প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও উপকূলীয় বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল; ব্যাহত বিমান চলাচল ও ছুটির ভ্রমণ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৯:২৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৯:২৬:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
থ্যাংকসগিভিংয়ে ভয়াবহ ঝড়ের তাণ্ডব, যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন ১০ লাখ বাড়ি ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ভয়াবহ ঝড়ের আঘাতে থ্যাংকসগিভিং ছুটির মধ্যেই লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। 


শুক্রবারও দেশজুড়ে শত শত ফ্লাইটের বিলম্ব ও বাতিলের খবর পাওয়া গেছে।


বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড় আঘাত হানে। এতে প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টি ও উপকূলীয় এলাকায় বন্যা দেখা দেয়। বিদ্যুৎ বিভ্রাটের হিসাবে শুক্রবার সকালেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছিল পেনসিলভানিয়া অঙ্গরাজ্য।


তবে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া দফতর (এনডব্লিউএস)। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।


বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যুৎহীন বাড়ির সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছিল। পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ জার্সি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সংযোগ পুনরুদ্ধারে কাজ করছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেরিল্যান্ডে প্রায় ২০ লাখ গ্রাহককে জরুরি প্রয়োজন ছাড়া পানি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউইয়র্কসহ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের কারণে নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেডও পিছিয়ে শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে রেকর্ড বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানি রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতে উঠে যায়।


বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ২ হাজার ৫০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৪৫০টির বেশি বাতিল হয়েছে। নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে শিকাগোগামী এক যাত্রী ১৩ ঘণ্টা আটকে থাকার কথা জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে।


পশ্চিম উপকূলেও অস্বাভাবিক উচ্চ জোয়ার ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়া উপকূলে জোয়ারের কারণে অ্যামট্রাকের প্যাসিফিক সার্ফলাইনারের কয়েকটি ট্রেন বাতিল করা হয়। ওরেগনে প্রবল জোয়ারের তোড়ে এক ব্যক্তি ও তার কুকুর সমুদ্রে ভেসে গেলেও দু’জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।


এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। দেশটির অটোমোবাইল অ্যাসোসিয়েশনের পূর্বাভাস, থ্যাংকসগিভিং উপলক্ষে সাত দিনে ৮ কোটি ১৫ লাখ মানুষ বাড়ি থেকে অন্তত ৫০ মাইল দূরে ভ্রমণ করবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।