চরমোনাই মাহফিলের জুমার বয়ান পেশ করবেন শায়খে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম
ঐতিহাসিক চরমোনাইয়ের অগ্রহায়ণের মাহফিলে আজ বাদ জুমা বয়ান শুনতে লাখো ধর্মপ্রাণ মুসল্লির সমাগম; জিকির-আজকার ও ইসলাহী বয়ানে মুখর মাহফিল ময়দান
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৩:০৬:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৩:০৬:০৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি: প্রতিনিধি
ঐতিহাসিক চরমোনাইয়ের অগ্রহায়ণের মাহফিলের জুমার দিনের বয়ান পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা তাঁর গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে মাহফিলের জুমার দিনের কার্যক্রম বিশেষ গুরুত্বের সঙ্গে অনুষ্ঠিত হবে। তাঁর বয়ান শোনার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো ধর্মপ্রাণ মুসল্লি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
প্রতি বছরের মতো এবারও চরমোনাইয়ের ঐতিহাসিক অগ্রহায়ণের মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে এসেছেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান। মাহফিলের বিশাল ময়দান ইতোমধ্যে মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ইবাদত-বন্দেগি, জিকির-আজকার, কোরআন তিলাওয়াত ও ইসলাহী বয়ানের মধ্য দিয়ে কাটছে মাহফিলের প্রতিটি মুহূর্ত।
শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের জুমার বয়ানে ইসলামের মৌলিক শিক্ষা, আত্মশুদ্ধি, তাকওয়া, আমল-আখলাক এবং ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে বলে আশা করছেন উপস্থিত মুসল্লিরা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।