ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ১০:৩৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ১০:৩৬:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ছবি: সংগৃহীত
মেট্রোরেল যাত্রীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর নিয়ে এলো ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এখন থেকে মেট্রোরেলসহ গণপরিবহনে ব্যবহৃত ‘র‌্যাপিড পাস’ ও ‘এমআরটি পাস’ রিচার্জ করতে আর স্টেশনের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না; স্মার্টফোনের একটি অ্যাপের মাধ্যমেই ঘরে বসে অনলাইেনে রিচার্জ সম্পন্ন করা যাবে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে তেজগাঁওস্থ ডিটিসিএ সভাকক্ষে এই আধুনিক রিচার্জ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতেই এই উদ্যোগ। গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এনএফসি (NFC) সুবিধাসম্পন্ন স্মার্টফোনের মাধ্যমে মুহূর্তেই ব্যালেন্স যাচাই এবং রিচার্জ করা যাবে। পেমেন্ট মাধ্যম হিসেবে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড এবং এএমইএক্স কার্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত একবারে রিচার্জ করা যাবে। তবে অনলাইনে রিচার্জ করার পর কার্ডের ব্যালেন্স কার্যকর করতে স্টেশনে থাকা ‘অ্যাড ভ্যালু মেশিন’-এ একবার ট্যাপ করতে হবে।
 
কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, অ্যাপটির মাধ্যমে রিচার্জের ইতিহাস দেখা এবং কার্ড ব্যবস্থাপনার সুবিধা থাকবে। তবে একটি কার্ডে এক সময়ে কেবল একটি ‘পেন্ডিং’ রিচার্জ রাখা যাবে এবং কালো তালিকাভুক্ত কার্ডে এই সুবিধা মিলবে না। যদি কেউ রিচার্জ করার ৭ দিনের মধ্যে তা বাতিল করতে চান, তবে ৫ শতাংশ সেবা চার্জ দিয়ে রিচার্জ বাতিলের আবেদন করতে পারবেন। উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছিল, যার আনুষ্ঠানিক যাত্রা আজ থেকে শুরু হলো।
(সূত্র: বাসস)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।