ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে সারাদেশে আটক ১৭১ জন, উদ্ধার অস্ত্র ও মাদক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ০৩:৫৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ০৩:৫৭:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে সারাদেশে আটক ১৭১ জন, উদ্ধার অস্ত্র ও মাদক সংগৃহীত

সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত এক সপ্তাহে সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে ১৭১ জন সন্দেহভাজন অপরাধীকে আটক করা হয়েছে। অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, ককটেল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
 

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছে। এরই অংশ হিসেবে গত ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।
 

অভিযান চলাকালে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত, ডাকাত চক্রের সদস্য, কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং চোরাকারবারিসহ মোট ১৭১ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১০টি ককটেল, ধারালো অস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
 

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি শিল্পাঞ্চলে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও তারা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।
 

আইএসপিআর আরও জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের নিরাপত্তা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি, যেকোনো সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ দেখা গেলে নিকটস্থ সেনা ক্যাম্পে দ্রুত অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।